ছত্রধর মাহাতোর নেতৃত্বে তৃনমূলের বাইক র্যালিতে মানুষের জনজোয়ার
দি নিউজ লায়ন ; রবিবার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র এলাকার ঝালদা থেকে তুলিন পর্যন্ত কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে বাইক রেলির আয়োজন করা হয়।ওই বাইক রেলিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।এছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূলের নেতা সুশোভন মাঝি,তৃণমূল যুব কংগ্রেসের নেতা সুশান্ত মাহাতো সহ আরো অনেকে।
প্রায় তিন হাজার বাইক নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ওই বাইক রেলিতে অংশ গ্রহন করেন।বাইক রেলিতে স্লোগান ছিল মোদি হঠাও দেশ বাঁচাও,বিজেপি হঠাও ভারত বাঁচাও,কংগ্রেস বাম হটাও বাঘমুন্ডি বাঁচাও, কৃষি আইন বাতিল করতে হবে,কৃষি আইন কার স্বার্থে বিজেপি জবাব চাই ,জবাব দাও।বাইক রেলির শেষে এক সভায় ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে।
বিজেপি বাংলা জুড়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে।কৃষি বিল পুঁজিপতিদের জন্য কেন্দ্র সরকার পাস করেছে।তাই কৃষাকবিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে তৃনমূলের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।তিনি তার ভাষণে বলেন বাঘমুন্ডি আসন থেকে তৃনমূলের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন।আপনাদের উন্নয়ন নিয়ে ভাবতে হবে না।মমতা কে আপনারা এই কেন্দ্রটি উপহার দিবেন।
এই কেন্দ্র থেকে যিনি জয় লাভ করে বিধায়ক হয়েছেন তিনি এই এলাকার উন্নয়নে কোন কাজ করেনি।তাই এই এলাকা থেকে তিনি বাম ও কংগ্রেসের পাশাপাশি বিজেপিকে ও প্রত্যাখ্যান করার আবেদন জানান।তিনি আরো বলেন যে আপনারা মমতার পাশে থাকুন,তিনি আপনাদের পাশে রয়েছেন।তাই মমতার উন্নয়নের হাত কে শক্তিশালী করে তোলার জন্য তিনি ওই বিধানসভা এলাকার প্রতিটি মানুষের কাছে আবেদন জানান।

Post a Comment